অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিরিয়ানি প্রস্তুত, বিক্রয় ও কারখানার কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরীর মৌলভীপাড়ায় হাজী কাচ্চি ঘর বিরিয়ানি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোবববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর আগ্রাবাদে অবস্থিত মৌলভীপাড়া ও এঙেস রোডে অভিযান পরিচালনা করে।
একই অভিযানে এক্সেস রোডে নির্দেশনা মোতাবেক সাইনবোর্ড বাংলায় না লেখায় পারটেক্স ফার্ণিচারকে ৩ হাজার টাকা, আকতার ফার্ণিচারকে ২ হাজার টাকা, হেভেন ফার্ণিচার মার্টকে ২ হাজার টাকা, ব্রাদার্স ফার্ণিচারকে ৫ হাজার টাকা, রয়েল এ্যলুমিনিয়াম ফার্নিচারকে ২ হাজার টাকা ও ভিআইপি ডোরস এন্ড ফার্ণিচারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












