আহলে সুন্নাত ওয়াল জামাত ৪১নং ওয়ার্ডের মাহফিল

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের উদ্যোগে ও মদিনার ভিখারি সংগঠনের ব্যবস্থাপনায় হযরত আব্দুল মালেক মুহিউদ্দীন আলকুতুবীর (রহ.) বার্ষিক ওরশ উপলক্ষে নুরানী মাহফিল গত শনিবার পতেঙ্গা সুমাইয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। মাওলানা সৈয়দ আহমদ আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হযরত উসমান গনি যুন্নুরাইন (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান। বিশেষ অতিথি ছিলেন আমিরুল হুজ্জাজ মাওলানা সৈয়দুল আলম আলকাদেরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবু ইউসুফ তাহেরী, মাওলানা তাওহিদুল্লাহ আনোয়ারী, মাওলানা মাহবুব আলম, মাওলানা ক্বারী সাইফুল আলম, হাফেজ মাওলানা রবিউল হাসান, মাওলানা মনির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভ্যালির চা উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধহাজী কাচ্চি ঘরকে চসিকের দেড় লাখ টাকা জরিমানা