নগরের চকবাজার গুলজার মোড় থেকে অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।
একই অভিযানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজদৌলা রোডস্থ প্যারেড কর্নার এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।













