স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম–এর ৩২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ এপ্রিল শুক্রবার আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে (বালিকা শাখা) দিনব্যাপী এক স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪টি বিভাগে (ক–শিশু থেকে ২য় শ্রেণী, খ– ৩য় থেকে ৫ম শ্রেণী, গ–৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী, ঘ–৯ম থেকে তদুর্ধ) প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে : দেশাত্মবোধক গান, ছড়া গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি, উচ্চাঙ্গ সংগীত, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন। প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে: নাথ এন্ড কোং (আন্দরকিল্লা), স্টুডিও তুষার (আগ্রাবাদ বনানী কমপ্লেক্সের বিপরীতে), ১৫ এপ্রিলের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। বিস্তারিত জানতে ০১৭১২৯১৫২৮৮ নাম্বারে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।













