স্থানীয় সরকার নির্বাচনে জনতার দল অংশ নেবে উল্লেখ করে দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত ১৫ মে জনতার দলের মহানগর ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কর্মী সমাবেশে তিনি এ আহ্বান করেন। তিনি বলেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, জনতার দল দেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে দেশপ্রেমিক, সৎ ও সাহসী মানুষের নেতৃত্ব রয়েছে। এখানে কোনো খারাপ মানুষ নেই।এরই মধ্যে আমাদের দুটি অর্জন এসেছে।
দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করছে জনতার দল। আরো বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান হায়দার আলী চৌধুরী এবং কেন্দ্রীয় মহাসমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।
এর আগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মীসভা শেষে আবুল বশরকে সভাপতি, মো. হারুন আল রশীদকে কার্যনির্বাহী সভাপতি এবং ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া হায়দার আলী চৌধুরীকে সভাপতি, মো. জসিম উদ্দিন ভূঁইয়াকে কার্যনির্বাহী সভাপতি এবং মো. শাহীন গাজীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













