স্ত্রীর সঙ্গে ডিভোর্সের এক মাস পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের এক মাস পর রাখেশ নাথ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সিমান্ত মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রাখেশ উত্তর নাথ পাড়া সিমান্ত মহাজন বাড়ির মৃত বিজয় কুমারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাখেশ নাথ গত ৯ মাস আগে বিয়ে করে। বিয়ের ৮ মাসের মধ্যে তাদের (স্বামী–স্ত্রী) মধ্যে ডিভোর্স হয়ে যায়। আজ (সোমবার) সকালে তার বসতঘরের দরজা না খোলায় পুলিশকে খবর দেয় হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ–পরিদর্শক মো. ওমরা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর দরজা ভেঙে নিহতের ঘরে ঢুকি। ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার ঘরের টিভি চলছিল। রাখেশ নাথের বিয়ের ৮ মাসের মধ্যে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেলে সে মানসিকভাবে ডিপ্রেশনে ছিল।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ইয়াবা ও বাইকসহ কারবারি গ্রেপ্তার