চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি– টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফঢাইনালে উঠেছে চন্দনাইশ উপজেলা। অন্য খেলায় জয় পেয়েছে লিটল ব্রাদার্স। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে লিটল ব্রাদার্স ৫ উইকেটে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন লিটল ব্রাদার্সের সজিব উল আলম। তিনি ৪৬ বলে অপরাজিত ৫২ রান ও ২ ওভারে ১২ রানে ১ উইকেট নেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক ও চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব টি–টোয়েন্টি ক্রিকেট কমিটির সদস্য ইনজামামুল হক। সংক্ষিপ্ত স্কোর : নোয়াপাড়া লায়ন্স ক্লাব : ১১৮/৭ (২০), লিটল ব্রাদার্স : ১১৯/৫ (১৯.৪)। দুপুরে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে চন্দনাইশ উপজেলা ৪ উইকেটে কোয়ালিটি স্পোর্টসকে পরাজিত করে সেমিফাইনালে উঠে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চন্দনাইশ উপজেলার নাজমুল হাসান রাফি’র হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী ও মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ এর পরিচালক হোসনে মোবারক রিয়াদ। সংক্ষিপ্ত স্কোর : কোয়ালিটি স্পোর্টস : ৯৯/৯ (২০),চন্দনাইশ উপজেলা : ১০১/৬ (১৫.৪)।












