সুশিক্ষা পেলে সন্তানরা দেশপ্রেমিক হয়ে উঠবে

ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

ইসলামিক এডুকেশন সোসাইটি চট্টগ্রাম মহানগরী আয়োজিত আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। শামসুল ইসলাম আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফরিদুল আলম হোসাইনী, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ, অধ্যাপক আবু সালেহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা পেলে আমাদের সন্তানরা দেশপ্রেমিক হয়ে উঠবে এবং ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে পারবে। তাই মেধা বিকাশে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বৃত্তিপরীক্ষায় অংশগ্রহণ করা অতীব জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে এলামনাই অ্যাসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান হস্তান্তর