অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান হস্তান্তর

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি. নং১৪৪১) ফয়’স লেক শাখার মৃত্যুবরণকারী সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ফয়’স লেক শাখার সভাপতি মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় গত বুধবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমপ্রতি মৃত্যুবরণকারী ইউনিয়নের ফয়’স লেক শাখার সদস্য মরহুম মোহাম্মদ খসরুর জন্য মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং খসরুর পরিবারের হাতে আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেন অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মো. রাজিব উদ্দিন আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকবরশাহ থানার যুগ্ম আহ্বায়ক মো. আলী আক্কাস, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি মো. আবু সুফিয়ান, আকবরশাহ থানা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক স্বপ্না আকতার, ইউনিয়নের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কর্নেলহাট বিশ্বকলোনী শাখার সভাপতি মো. মানিক মিয়া, সহসভাপতি মোহাম্মদ শহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন, আকবরশাহ শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, কেন্দ্রীয় অফিস কর্মকর্তা মো. মোস্তফা কামাল আজাদসহ ফয়’স লেক শাখার কর্মকর্তা। অনুদান প্রদান অনুষ্ঠানে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুশিক্ষা পেলে সন্তানরা দেশপ্রেমিক হয়ে উঠবে
পরবর্তী নিবন্ধমোহরা এ ইউনিট বিএনপির উঠান বৈঠক