সুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামীর (রহ.) বার্ষিক ওরশ গত ৩১ জানুয়ারি দরগাহ শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আল–ক্বাদেরীর (মা.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দরগাহ শরীফ পরিচালনা কমিটির মোতোয়াল্লি সৈয়দ মুহাম্মদ গোলাম সরওয়ার এবং সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবীবুর রহমান, এড. নুরুল ইসলাম চৌধুরী লিটু, আব্দুর রহমান খাদেম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাদেম, মুহাম্মদ সুলতানুর রহমান খাদেম, মোহাম্মদ আমিনুল হক বাবুল, আবুল কালাম আবু কন্ট্রাক্টর। প্রধান আলোচক ছিলেন বায়েজিদ খুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী মুহাম্মাদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ)। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী, মাওলানা মুহাম্মদ আবু মুছা কাদেরী, হাফেজ মাওলানা ইউসুপ আল–ক্বাদেরী, মাওলানা নিজাম উদ্দিন আল–ক্বাদেরী, মাওলানা সালাউদ্দিন আল–ক্বাদেরী মাওলানা নুরু রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী বলেন, আজো পৃথিবীর সকল ধর্মের মানুষের কাছে তিনি আদর্শ স্বরূপ। ধর্ম–বর্ণ নির্বিশেষে তাঁর দরগাহ শরীফ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। প্রেস বিজ্ঞপ্তি।












