আজ পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

আজ ১৭ এপ্রিল প্রথম দিন সকাল ১০ টায় বহুমুখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিনব্যাপী ২৩ তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টা থেকে আলাদাভাবে পর্দা সহকারে মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। ২য় দিন কাল শনিবার সকাল ১০ টায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আয়োজনে শিশুকিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন। মাহফিলে দেশের বরেণ্য ইসলামিক স্কলার, মুফাস্‌িসর, আলেমওলামাগণ বিষয় ভিত্তিক পবিত্র কোরআনের দরস পেশ করবেন। উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ মোহাম্মদ হামেদ হোসাইন ও সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বীর চট্টলার ধর্মানুরাগী মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট পটিয়া শাখার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধপার্বত্য এলাকায় দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন আবদুল জব্বার (রাহ.)