বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট পটিয়া উপজেলার সভাপতি ইমরান হোসেন হৃদয় এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার নেতা মাওলানা নজরুল ইসলাম, কেপ্টেন মহসিন, আবদুর রহিম, মাওলানা ফরিদুল আলম, ঝিনু আকতার, নাসিফ নেজাম ও হাসনাইন আহমেদ। সমাবেশে বক্তারা ছাত্র সমাজকে সত্য ও মানবতার ধারায় গড়ে তোলার অপরিহার্য উল্লেখ করে বলেন, ছাত্র জীবন থেকে জীবনের সত্য ও মিথ্যার ধারা চিনতে না পারলে সমগ্র জীবন মিথ্যার ধারক হয়ে যাবে এবং ভবিষ্যৎ জেনারেশন মানবতার শত্রু ও অমানুষ হয়ে যাবে। সমাবেশে বক্তাগণ অভিযোগ করে বলেন, সকল মিথ্যার উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনা ভিত্তিক বিভিন্ন উগ্রবাদি সংগঠন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব প্রতিষ্ঠানে ছাত্র সমাজকে সত্য ও মানবতাবিরুদ্ধ অমানুষ ও মিথ্যার ধারক করে গড়ে তুলছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট পটিয়া উপজেলা শাখার নেতা সজিব মোকাররম, ফাহমিদা সুলতানা, মুফলেহা তৌহিদ, মহিউদ্দিন, ইমতিয়াজ উদ্দীন মিসবাহ, মোহাম্মদ আরফান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











