পার্বত্য এলাকায় দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন আবদুল জব্বার (রাহ.)

বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে আবদুল হাই নদভী

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু মাইনি উত্তর গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আলিম মাদ্রাসার বার্ষিক তামাদ্দুনিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে এবং বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, বিগত শতাব্দীর আশির দশকে বায়তুশ শরফের প্রধান রূপকার মুজাদ্দিদে যামান শাহসুফি মাওলানা আবদুল জব্বার (রাহ.) দুর্গম পাহাড়ি এলাকায় দাওয়াতি কার্যক্রম শুরু করেন। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো দুর্গম এলাকায় ইসলামী দাওয়াতি কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং। নৌকায়, চাঁদের গাড়ি, পায়ে হেঁটে স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক প্রতিবন্ধকতা জয় করে রাঙামাটি বায়তুশ শরফ কমপ্লেক্স, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং বান্দরবান বায়তুশ শরফ কমপ্লেক্স প্রতিষ্ঠা করে দুর্গম পার্বত্য এলাকায় শাহসুফি মাওলানা আবদুল জব্বার (রাহ.) দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেন। ১৪ এপ্রিল বিকেল তিনটায় অধ্যক্ষ হাফেজ মাওলানা এসএম ফোরকান আহমদের সঞ্চালনায় রাঙামাটি মাইনি গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সেক্রেটারি মাস্টার এখলাছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ হারুন শেঠ, সহ দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, আনজুমনে নওজোয়ান এর সাধারণ সম্পাদক কে.এম এমরানুল ইসলাম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা শাখার নওজোয়ান সভাপতি আবদুল ওয়াহিদ আল আমিন প্রমুখ। ১৫ এপ্রিল সকাল ১১টায় রাঙামাটি বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেঙে আয়োজিত মতবিনিময় সভা ও আল্লামা শায়খ আবদুল হাই নদভী পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ শহীদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমপ্লেঙের সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন কমপ্লেঙের পরিচালক হাফেজ মাওলানা শামসুল ইসলাম, সহসভাপতি রহমত উল্লাহ খাজা, মাওলানা কবির আহমদ, কাজী মোহাম্মদ মোস্তফা, গোলাম মোস্তফা, আতাউর রহমান, আবদুল কাইয়ুম, জিয়াউর রহমান, আবদুস সামাদ, আবদুর রউফ, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, বাঘাইছড়ি কেন্দ্রীয় মডেল মসজিদের সভাপতি ওমর ফারুক, শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ, সুলতান আহমদ, হুমায়ুন কবির মূসা, আবদুল মালেক, আলাউদ্দিন, বাহাউদ্দীন, বেলাল উদ্দিন, আজগর আলী, আমীর হোসাইন, জয়নাল আবেদীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রাথমিক শিক্ষকদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা