ঐতিহ্যের স্মারক একোয়ার নলেজ গেটটি পুনঃপ্রতিষ্ঠার দাবি

চট্টগ্রাম কলেজ ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাথে অধ্যক্ষের মতবিনিময়

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের ধ্বংসকৃত ঐতিহ্যবাহী গেটটি পুনঃনির্মাণের ব্যাপারে চট্টগ্রাম কলেজ ঐতিহ্য সংরক্ষণ পরিষদের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার কলেজ অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সভায় ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক ও গবেষক ডা. কিউ এম অহিদুল আলম। প্রতিনিধি দলে আরও ছিলেন মোহাম্মদ আলী মনসুর, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, কায়েস চৌধুরী, ওয়াহিদ ফয়সাল, সদস্য সচিব সোহাইল উদ দোজা সোহেল, ফরিদ আহমেদ, রুবিনা ইয়াসমিন, নিজাম উদ্দিন আহমদ, এয়াকুব আলী রানা, ইকবাল আহমদ, ইয়াসমিন আক্তার রোজী, মো. ইমতিয়াজ আহমেদ এবং কলেজের পক্ষে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী, ছাত্র প্রতিনিধি হানিফুল ইসলাম ও রিদুয়ানুল হক। প্রতিনিধি দলটি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন, কলেজের মূল প্রবেশদ্বার, যা খ্যাতনামা শিল্পী সবিহ্‌ উল আলমের নকশায় ১৯৬৯ সালে কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছিল, তা’ গৌরব ও ইতিহাসের এক জীবন্ত নিদর্শন ছিল। সিডিএ’র বর্তমান চেয়ারম্যানকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং সিডিএ কর্তৃপক্ষ অক গেট পুনঃস্থাপনের পক্ষে মতামত দিয়েছেন।

আলোচনায় কলেজ অধ্যক্ষ কলেজের আবাসন সংকট এবং কলেজের বেশ কিছু চাহিদা তুলে ধরে প্রাক্তন ছাত্রদের ইতিবাচক সাড়ার ব্যাপারে জানান। নতুন ছাত্রাবাস নির্মাণ, পুরোনো ছাত্রাবাসের সংস্কার, ছাত্রাবাসে লাইব্রেরির ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের হোস্টেল, শিক্ষকদের আবাসনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

পরিষদের সদস্যরা ভবিষ্যতে চট্টগ্রাম কলেজের ঐতিহাসিক, নান্দনিক ও সাংস্কৃতিক স্থাপত্য সংরক্ষণের জন্য কলেজ কর্তৃপক্ষ প্রাক্তন ছাত্র–শিক্ষকদের পরামর্শ গ্রহণ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলেম সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সরব ছিলো, থাকবে
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্যিকদের রচনা থেকে ছোটোরা অনুসন্ধিৎসু মন দিয়ে খুঁজে পায় জীবনের বিচিত্র রূপ