নগরীর দক্ষিণ নালাপাড়া নিবাসী সুধীর চন্দ্র বিশ্বাস (৯২) গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৫৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে নগরীর বলুয়ারদীঘির পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













