চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা (এও) আলহাজ্ব জাফর আহমদ সিদ্দিকী(৬৫) গতকাল শনিবার বিকেল পৌনে ৪ টায় নগরের চকবাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি — রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে এশা মুরাদপুর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার বিকাল ৫ টায় রাউজান গশ্চিস্থ গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা কাজী নূরুল আলম হেজাজীর মেজ জামাতা আলহাজ্ব জাফর আহমদ সিদ্দিকীর ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।













