সীতাকুণ্ডে শ্রমিককে চাপা দিয়ে সড়কেই উল্টে গেল পিকআপ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ২:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে একটি বেপরোয়া গতির পিকআপভ্যানের চাপায় এক পথচারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত ১২ টার দিকে মোঃ মাসুদুুল হক (৩২) নামের এক শ্রমিক কাজ শেষে ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ঢাকামুখী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে মাসুদুল হক গুরুতর আহত হন এবং পিকআপভ্যানটি সড়কে উল্টে যায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় ঢাকা-মুখী একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে এসে এক পথচারী শ্রমিককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যান। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত শ্রমিক ফেনী সদর থানাধীন এলাকার বাসিন্দা মোঃ মাহাবুবুল হকের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধস্ট্রংরুম ঘিরে উত্তেজনা, পালা করে পাহারা