পটিয়ায় মই থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ৯:১৯ অপরাহ্ণ

পটিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মোহাম্মদ রাফিজ (২০) নামের এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত রাফিজ পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের লালারখীল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. জসীমের পুত্র। রবিবার (৩ মে) বিকেল ৪ টার দিকে পটিয়ার ভাটিখাইন এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাফিজ রবিবার দুপুরে পটিয়ায় নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি মই থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুপা বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শ্রমিককে চাপা দিয়ে সড়কেই উল্টে গেল পিকআপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জুয়া এবং মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা