সীতাকুণ্ডে বার আউলিয়ার (রঃ) ওরশ ২৯ জুলাই

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

আগামী ২৯ জুলাই সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) ও আল্লামা হযরত আব্দুর রশীদ আল–মাদানীর (রহঃ) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দরগাহ শরীফ ও ওরশ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর –গরু, মহিষ, ছাগল ইত্যাদি জবেহ, বাদে জোহর–খতমে কোরআন, খতমে তাহলিল, জিকির–আজকার, হযরত পীর বার আউলিয়ার (রহঃ) জীবনী আলোচনা, বাদে মাগরিব মিলাদ মাহফিল ও বাদে এশা–তবারুক বিতরণ। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ ওয়াক্‌ফ এস্টেটের আম–মোক্তার মোতোওয়াল্লি সৈয়দ মাকছুদুল আলম ও প্রধান খাদেম মাওলানা সৈয়দ মো. আকবর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থ ও খেটে খাওয়া মানুষের পাশে মনজুর আলম
পরবর্তী নিবন্ধসহিংসতায় আহতদের খোঁজখবর নিলেন শিক্ষামন্ত্রী