সীতাকুণ্ডের ১০ নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়াবেটিস নির্ণয় ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিনশতাধিকের বেশি রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়। এই সময় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ।
ক্যাম্প প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, স্থানীয় মানুষের জন্য আজকের এই হেলথ ক্যাম্প। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসাইন শাওন, ডা. তন্ময় ধর, ডা. স্বরণ কর, ডা. সিফাত, ডা. রাসেল, জয় বড়ুয়া, ইয়াছিন চৌধুরী জনি, রমিজ উদ্দীন, রাতুল, বিজয়, দীপ্ত চৌধুরী, আলিমুল করিম, ফয়সাল মাহমুদ, জিসান, সব্যসাচী এসময় সেবা প্রদান করেন। বিএসআরএম গ্রুপ বার আউলিয়া রিসাইকেল প্ল্যান্টের হেড অব অপারেশন এম. নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক এস এম আবু ইউসুফ, সিএসআর বিভাগের এঙিকিউটিভ আরিফুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












