হালিশহর মুনিরনগরের শাহছুফী হাফেজ সৈয়দ মুনির উদ্দিন নুরুল্লাহর (র.) ৬৯তম ওরশ সাবেক মেয়র এম. মনজুর আলমের সার্বিক ব্যবস্থাপনায় গত ২২ সেপ্টেম্বর এইচ এম ভবন অডিটরিয়ামে সম্পন্ন হয়। হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মাহফিলে আলোচনা সভা, খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। আলোচনায় অংশ নেন সৈয়দ ইউনুস রজভী,ট্রাস্টের নির্বাহী পরিচালক মাহাম্মদ সারোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুলতানুল আউলিয়া হযরত শাহ্্ সুফী হাফেজ সৈয়দ মুনিরউদ্দিন নুরুল্লাহ (র.) পবিত্র ইসলাম, আল্লাহ রসূলের পথে মুরিদদের অনুপ্রাণিত করতেন। তিনি আউলিয়া কেরামদের জীবনচ অনুসরণ করে সুন্নিয়তের প্রচারে অবদান রাখার আহ্বান জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










