ইউনিয়ন ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে কৃষি বিনিয়োগ বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ. বি. এম. জহুরুল হুদা, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ইউনিয়ন ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, বাঁশখালী পৌরসভার মেয়র তোফায়েল বিন হোছাইন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।











