সীতাকুণ্ডে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মাঝে চাল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার জন্য ২০৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ২০ হাজার ৩শ ৫১ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বারৈয়াঢালা, সৈয়দপুর, মুরাদপুর, বাঁশবাড়ীয়া, বাড়বকুণ্ড, কুমিরা, সোনাইছড়ি, সলিমপুর ভাটিয়ারী ইউনিয়ন এবং পৌরসভায় উপকার ভোগীদের মাঝে প্রতি জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩ হাজার ১০ জন মানুষের মাঝে এ চাল বিতরণ করেন। উপজেলা পরিষদ হলরুমে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, কামরুল ইসলাম দুলু,ইউনিয়ন ট্যাগ অফিসার মিত্রা বিশ্বাস, রুবেল দাশ, নাজিমুদ্দৌলা, রবিউল হক, শোভন কান্তি ভৌমিক প্রমুখ। উল্লেখ্য,আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধঝর্ণাপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, আল্টিমেটাম