সীতাকুণ্ডে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পর্যন্ত সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে প্রতিষ্ঠনটির সাবেক এডহক কমিটির সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েলসহ এলাবাসীর অনেকেই বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনিয়মদুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে বক্তারা বলেন, অধ্যক্ষ মো. নাছির উদ্দীন অত্র স্কুল এন্ড কলেজের (২০১৮২০২৪) সালে অভ্যন্তরীণ অডিট রিপোর্ট অনুযায়ী আয়ব্যয়ে ব্যাপক ঘাটতি রয়েছে। স্কুলের জায়গায় তুলেছেন হাঁসমুরগী ও ছাগলের খামারও। তারা বলেন, হিসাব সংরক্ষণে অসঙ্গতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সেখানে এতটা আর্থিক অনিয়ম, এ ধরনের অভিযোগ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও আস্থা নষ্ট করে।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. নাছির উদ্দীন বলেন, সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই না। ২০০৫ সাল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। তবে কমিটি নিয়ে কয়েকবার ঝামেলা মোকাবিলা করে আসছি। এগুলো তারই অংশ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ যোগ্য ও আদর্শবান জনশক্তি গড়ে তুলতে কর্মীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি