সীতাকুণ্ডের হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মীরসরাইয়ে গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানায় করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. হৃদয়কে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি৭। গত বৃহস্পতিবার রাতে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানায় করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. হৃদয় জোরারগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে এসআরবিএর একটি দল বারৈয়ারহাট রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় সীতাকুণ্ড উপজেলার ভাটেরখীল এলাকার বাসিন্দা। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবিএর সহকারী পরিচালক (মিডিয়া) . আর. এম. মোজাফ্‌ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে রাকিফো গোল্ড মেডেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী আটক