মহেশখালীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী আটক

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মহেশখালীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।= আটক ব্যক্তিরা হলেন কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৫১), একই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী নেজাম উদ্দিন (৪১) এবং শাপলাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (২৩)। আবুল কালাম জাবের আহমেদের ছেলে, নেজাম উদ্দিন মৃত আবুল কাশেমের ছেলে এবং সাইফুল ইসলাম মৃত মো. আবদুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুটি বাড়িতে অভিযান চালায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় আবুল কালাম ও নেজাম উদ্দিনকে আটক করা হয়। অন্যদিকে একই সময়ে মহেশখালী থানা পুলিশের একটি দল শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সুলতান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মীরসরাইয়ে গ্রেপ্তার