চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৯.৪০ কোটি টাকা। ১,৬৬৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪১.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০৩৪.৪৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৮.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৬.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৬.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯১৯.২৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৮.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৭৯৪.৪৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭১২,৩৯৪.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,১৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, দাম কমেছে ২৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।








