চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয় ৬.১৩ কোটি টাকা। ১,২১১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১০.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৯.৯৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১০.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩৩.৭০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৪.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮১২.৮১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,৬৩৭.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, দাম কমেছে ৫৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।








