দেশে গত এক দিনে হামে আক্রান্ত হয়ে আরো দুজন এবং ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৭২ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১৯১ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ২০ হাজার ৩৫২ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ৩০৬৫ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন।











