চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ‘একাডেমিক এন্ড এক্সামিনেশন রুলস এন্ড রেগুলেশন ফর দ্যা আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট’ শীর্ষক (একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী বিষয়ক) সেমিনারের ১ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে স্পিকার ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী–পরিচালক প্রিয়ন্তি পাল টুম্পা। প্রেস বিজ্ঞপ্তি।










