লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

আওয়ামী লীগের মশাল মিছিল

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজীরপাড়া এলাকার মো. শাহেদুল আলমের পুত্র রাজিবুল হাসান প্রকাশ রাজিব (১৯), উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাঘমুড়া এলাকার মো. মহসিনের পুত্র জহিরুল ইসলাম টিপু (২৬), একই এলাকার সুলতান আহমদের পুত্র ওমর ফারুক (২৭) ও ধলিবিলা এলাকার আবু সুফিয়ানের পুত্র আব্দুল্লাহ আল নোমান (২০)

পুলিশ জানায়, ঘটনার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগমুয়া, ছগিরাপাড়া ও আলী সিকদার পাড়ার সংযোগস্থল তিন রাস্তার মোড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মামলা রুজু করা হয়। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলে জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েটে একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী বিষয়ে সেমিনার