চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৫.১৫ কোটি টাকা। ২,১৯২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪১.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪৭৮.৩৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১২.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.৩০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ৩.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৭.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৪৯.৭৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৬,১১৯.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৫২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, দাম কমেছে ১৩৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।





