ইইউ’র ১৪টি প্রতিষ্ঠানের কাছে পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরিউভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর বাসসের।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য লাফার্ট গ্রুপসহ ইইউ’র ১৪টি প্রতিষ্ঠানকে চীন তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকদের ওপর উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈতব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা