সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সামপ্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মদিনা নগর কল্যাণ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে গত ১ আগস্ট ৬ নং এওচিয়া ইউনিয়নের রহমানিয়া মিছবাহুল উলূম দাখিল মাদ্রাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন তুলে দেওয়া হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নিমাণে প্রাথমিক সহায়তা পান। মদিনা নগর কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সমাজের অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে এগিয়ে আসার আহবার জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ২৩তম ইমাম হোসাইন (রা.) কনফারেন্স
পরবর্তী নিবন্ধচবিতে একেএম ফজলুল কাদের চৌধুরী হল নামকরণের দাবিতে মানববন্ধন