সাতকানিয়ায় এম এ মোতালেব শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, এ দেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সমপ্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সামপ্রদায়িক সমপ্রীতির সরকার। দেশের উন্নয়নে সব ধর্মের মানুষ সমান অংশীদার উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সাতকানিয়া লোহাগাড়া উপজেলার প্রায় ১২ টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এই সময়ে তার সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, মোরশেদ আলম দুলু, মাস্টার রিটন বিশ্বাস, মাস্টার খোকন চন্দ্র নাথ, মিহির সরকার, পলাশ দাশ, প্রভাষক অনুপ কুমার দত্ত, মাস্টার সুমন মজুমদার, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, রিদেয়ানুল হক সুজন, হুমায়ুন কবির, ইমরান হোসেন রকি, মোহাম্মদ আলী, মোহাম্মদ আইয়াজ, রিয়াদ, মোহাম্মদ এমরান, এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে একদিনের ফুটফুটে নবজাতক
পরবর্তী নিবন্ধ‘নবী (দ.) আদর্শের বাস্তবায়ন করা গেলে মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব’