ফুটপাতে একদিনের ফুটফুটে নবজাতক

মা ও মামা আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নগরের বন্দর থানার অফিসার্স কলোনি আবাসিক গেটের বিপরীতে রাস্তার পাশে ফুটপাত থেকে একদিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে অনুসন্ধান করে ওই নবজাতকের মা ও মামাকে আটক করা হয়। গত সোমবার এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা জানান, সকাল ৭টার দিকে বন্দর এলাকায় ডিউটি করার সময় স্থানীয় লোকজনের কাছ থেকে ফুটপাতে পড়ে থাকা ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। নবজাতকটিকে সিএনজি টেক্সিতে করে নিয়ে এসে ফুটপাতের ওপর ফেলে রাখা হয়েছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি মা ও মামা মিলে শিশুটিকে সেখানে ফেলে যায়। এই ঘটনায় ওই নারী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করতে নগরীর ইপিজেড এলাকা থেকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটির জন্মদানের পর ওই নারীটি অসুস্থ থাকায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈমানী সমাবেশ ও সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় এম এ মোতালেব শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে