‘নবী (দ.) আদর্শের বাস্তবায়ন করা গেলে মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব’

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলাধীন পশ্চিম আজিমপুর ঈদে মিলাদু্‌ন্নবী (.) উদযাপন পরিষদের উদ্যোগে ১৫ অক্টোবর পশ্চিম আজিমপুর সফর আলী মুন্সি মসজিদ ময়দানে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সফর আলী মুন্সী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফখরুদ্দীন আলকাদেরী। মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেনমাওলানা আবছার উদ্দীন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম সিকদার প্রমুখ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এম এ মোতালেব শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচাকতাই এলাকার রাস্তা মেরামতে চসিক মেয়রের হস্তক্ষেপ কামনা