গহীন পাহাড়ে মধ্যরাতে ত্রিপুরা পল্লীতে মাদকের আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আস্তানা থেকে মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে সাড়ে ৫শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা মাজার রোড সংলগ্ন পাহাড়ের ত্রিপুরা পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটক মাদক কারবারীরার হলো, নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশ্বর ত্রিপুরা (৩৫) ও রবি ত্রিপুরা (৫৩)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) তোফায়েল আহমেদ, গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির খবর পেয়ে মধ্যরাতে পাহাড়ের ভেতরে থাকা ত্রিপুরা পাড়ার মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাড়ে ৫শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক ২লাখ ৭৫ হাজার টাকা।
ওসি তোফায়েল আহমেদ আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক মামলা দায়েরের পর গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।













