সল্টগোলা থেকে ১৪ মামলার আসামি হামকা নুরকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ হামকা গ্রুপের প্রধান, ১৪ মামলার আসামি নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) কে গ্রেপ্তার করা হয়েছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টা নাগাদ সল্টগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামকা নুর আলম নবীনগরের বিটঘর এলাকার কবিরউদ্দিনের বাড়ির সিরাজুল ইসলামের পুত্র।

বর্তমানে সে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকার শেরশাহ কলোনীতে বসবাস করে। সে নগরীর ইপিজেড, পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় হামকা গ্রুপের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। ইপিজেড থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে একইদিনে চার মৃত্যু রেল ও সড়ক দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধশাহ আমানত হলের অস্ত্রধারী শনাক্তে চার সদস্যের তদন্ত কমিটি