সম্মিলিত নাগরিক যুব কমিটির উদ্যোগে কঙবাজারের খুরুশকুলে সন্ন্যাসী নয়ন দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক প্রতিবাদ সমাবেশ গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিলন শর্মার সভাপতিত্বে ও শ্রীনন্দ দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী, সংগঠক অশোক চক্রবর্তী, মিঠুল দাশগুপ্ত, পিংকু ভট্টাচার্য্য, লায়ন আশিষ দাশ, পলাশ সেন, প্রকৌশলী রুবেল দাশ, নিশান সরকার, ডা. সুজন কুমার দাশ, বিপ্লব দাশ বাপ্পি, দীপা মজুমদার, অজয় দাশ, রিংকু দাশ, সীমান্ত মল্লিক ঋজু, শ্রুতি দে, অনিক দাশ প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সন্ন্যাসী নয়ন দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, হিন্দু সমপ্রদায়ের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।













