সন্দ্বীপে ধানের শীষের পক্ষে চবি ছাত্রদল নেতা শামীমের গণসংযোগ

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে দীর্ঘাপাড় ইউনিয়নে ডোর টু ডোর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আবদুল হালিম শামীম।

প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের গুরুত্ব, সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন।

এসময় তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ‘শার্পেনার’
পরবর্তী নিবন্ধনির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী