সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক দল : সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী।

কর্ণফুলী উপজেলা যুবদল : কর্ণফুলী প্রতিনিধি জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কর্ণফুলীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার শিকলবাহা ক্রসিং থেকে মিছিলটি কলেজ বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার।

উপজেলা কৃষক দলের আহবায়ক বাহা উদ্দিন বাহারের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন মাঈন উদ্দিন মনির, জেলা জসিম উদ্দিন জুয়েল, জাহিদুল ইসলাম শামিম, মো. ফারুক। বক্তারা দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন উপজেলা দিদারুল আলম, শওকত আলী, এসএম রিদুওয়ান, হাজ্বী ফোরকান, আবুল বশর, মো. ইকবাল,ফারুক সোবহান, শাহাজান জুয়েল, মো. ইয়াসিন, মো: রুবেল, মো. জাহাঙ্গীর আলম, মো. আজম, ওসমান, আব্দুল গফুর, আব্দুর রহমান, মহিউদ্দিন, মো: ফোরকান, সালাউদ্দিন, আব্দুল মাজিদ,শাহেদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য : পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ৪০ কিমি বেড়িবাঁধের উদ্যোগ, প্রথম ধাপে ৬ কিমি