ইয়াবা পাচারের তথ্যে অভিযান নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩২ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ১১ বিজিবির একটি আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধমওলানা ভাসানী ফাউন্ডেশনের সভা