আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গতকাল

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। খবর বাসসের।

এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধরোয়াংছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর