দৈনিক আজাদীতে গত ২১ আগস্ট প্রকাশিত একটি বিবৃতিতে নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ এনে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রতিবাদলিপিতে তারা বলেন, আমাদের কয়েকজনের নাম ব্যবহার করে একটি বিবৃতির বিষয়ে আমরা কেউ অবগত ছিলাম না। এ ব্যাপারে আমাদের কারো সঙ্গে আলোচনা না করে মোহাম্মদ ইদ্রিস নামের ওই ব্যক্তি তার অপকর্ম আড়াল করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই বিবৃতি প্রদান করেছেন। আমরা এ বিবৃতি সম্পূর্ণ অস্বীকার, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস ও অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।








