সন্তানদের মৌলিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে

কাটগড়ে ধর্মসভায় প্রফেসর হরিশংকর জলদাস

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় জেলেপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী ভুবন মঙ্গল অষ্টপ্রহর মহা নামযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ও ধর্ম সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্য ও সভাপতিত্ব করেন পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত স্বামী সঞ্জিতানন্দ পুরী মহারাজ। লিটন দাসের সঞ্চালনায় এতে আশীর্বাদক ও মঙ্গলপ্রজ্বলন করেন স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. হরিশংকর জলদাস। উদ্বোধন ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, অনুপ সেন, ডাক্তার সহদেবসহ আয়োজন কমিটির নেতৃবৃন্দ। ধর্ম সভা শেষে মহোৎসব আয়োজন কমিটির পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত স্বামী সঞ্জিতানন্দ পুরী মহারাজ বলেন, অষ্টপ্রহর মহা নামযজ্ঞ মহোৎসবে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে পবিত্র গীতাপাঠ, নামযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ভক্তবৃন্দর সমাগম ঘটবে বলে জানান তিনি। প্রধান অতিথি প্রফেসর ড. হরিশংকর জলদাস বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদের সন্তানদের মৌলিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার হাম সচেতনতা কর্মসূচি
পরবর্তী নিবন্ধএমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন