গতকাল শুক্রবার বাদে জুমা চট্টগ্রামের ৬টি মসজিদে হাম রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, লালখান বাজার জামে মসজিদ, অভয়মিত্রঘাট বন্দর কলোনি জামে মসজিদ, মনোহরখালি বন্দর কলোনি জামে মসজিদ, ফিরিঙ্গিবাজার জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদসহ জনবহুল স্থান সমূহে উক্ত প্রচারপত্র বিলি করা হয়। উল্লেখ্য, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেকেই মারা যাচ্ছে। অসেচতনতার অভাবে অনেকেই আক্রান্ত হচ্ছে। শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। এমতাবস্থায় সচেতনতা সৃষ্টি করা জরুরি বিধায় সমাজকল্যাণ মূলক সংস্থা আলোর দিশা ফাউন্ডেশন হাজার হাজার প্রচারপত্র বিলি করার উদ্যোগ গ্রহণ করে।
লিফলেট বিতরণে সহযোগিতা করেন ফাউন্ডেশনের ফ্লাড গ্রুপ প্রধান জাকারিয়া আলম রিফাত, স্বেচ্ছাসেবক নিহাল, আবু রাশেদ, রিজওয়ান, রিদোয়ান, তাজবিদ, তাহমিদ, আবির, সিয়াম, ইমতিয়াজ, মাহিদ, আদিফ, রুবায়েত, শরফুদ্দিন, মুকতাকিন, সানজিদ, হৃদয়, রাহাত, আবু সাঈদ, মারুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














