আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর চন্দনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন গত ১৫ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমা দাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। এতে বিচারকের ভূমিকা রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম। তিনি চলন্তিকা বইঘর থেকে প্রকাশিত ‘যাদুর কুড়াল’ বইয়ের ‘সততার পুরস্কার’ গল্পটি শিক্ষার্থীদের দুইবার পাঠ করে শোনান। শোনার পর্ব শেষে ৩০ মিনিট ধরে গল্প বলা প্রতিযোগিতা এবং পরবর্তী ৩০ মিনিট গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণি থেকে অংশ নেয় জুয়াইনা জামান, ছুমিয়ুন নাহার, মো. সাইফুল ইসলাম, জেরিন আক্তার জুঁই, হাফসা জাহান মিম, শান্তা আক্তার, আরফিন আক্তার, লামিয়া আক্তার, নাজনীন নাহার, কাউছার ও উষমি পাল শ্রেয়া। ৫ম শ্রেণি থেকে অংশ নেয় সানজিয়ারা নুসরাত, হুম্মে হুমাইরা, মারিয়া মাশরুরা, ফারিয়া আক্তার ফারহানা, আবিদা মেহেজাবীন প্রমুখ। প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণির মো. সাইফুল ইসলাম প্রথম স্থান অধিকার করে। দলগতভাবে শাপলা দল বিজয়ী হয়। এতে সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।













