ইসলামী শ্রমিক ফ্রন্ট মহানগর দক্ষিণের উদ্যোগে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে নগরীর উত্তর পতেঙ্গা কর্ণফুলী ইপিজেড চত্বরে শ্রমিক সমাবেশ মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ মাওলানা ইউনুছ তৈয়বী যুক্তিবাদী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অ্যডভোকেট আবু নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক সোহাইল উদ্দিন আনছারী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এনাম রেযা কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মজলিসে সুরা সদস্য শাহ ফাইজুল কবীর বদরী, ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম আল কাদেরী, এইচ এম রবিউল হাসান কাদেরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইশতিয়াক রেজা মুছা, মুফতি আনিসুর রহমান রেজভী, তাহের মিস্ত্রি,শাহাদাত হোসেন, হানিফুল ইসলাম, আকতার হোসেন, ডা. নাজিম উদ্দীন, মুহাম্মদ এনামুল হক, সৈয়দ মুহাম্মদ ইয়াছির, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সাকিব রেজা কাদেরী, খোরশেদ আলম অভি, সায়েদ, রাকিব প্রমূখ। প্রধান অতিথি বলেন, ইসলাম শ্রমিকের মর্যাদা ও অধিকারের নিশ্চয়তা দিয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের। মে দিবসে আমাদের শপথ হোক মালিক–শ্রমিক সু সম্পর্কের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।













