হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের প্রস্তুতি সভা

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ বলেছেন– সংস্কৃতি হচ্ছে একটি দেশ ও জাতির উন্নয়ন– অগ্রগতির অনুঘটক। কোন দেশ ও জাতির সংস্কৃতিতে আঘাত হানলে সে দেশের ধ্বংস অনিবার্য হয়ে উঠে। মানুষ এবং পশুর মধ্যে তফাৎ নির্ণিত হয় সংস্কৃতির জোরে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমাদের সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটেছে নানামাত্রিক অপসংস্কৃতির। ফলে আমরা না বাঙালিয়ানা রক্ষা করতে পারছি, না পারছি ইতিহাস–ঐতিহ্যের সুরক্ষা দিতে। বর্তমানে অপসংস্কৃতি আমাদের সামাজিক জীবনকে গিলে খেয়েছে। পাশ্চাত্য সংস্কৃতির অবাঞ্ছিত আগ্রাসনের শিকার জাতির ভবিষ্যৎ কিশোর–যুবরা। তাই পাশ্চাত্য সংস্কৃতির অবাঞ্ছিত আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতির চর্চা ও অনুশীলন জরুরি। হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে ৫ মে সন্ধ্যা ৭ টায় নগরীর মুরাদপুরস্থ হোটেল জামান মিলনায়তনে প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– মাওলানা মুহাম্মদ আলী আজগর খান, অধ্যাপক ইরফান উদ্দীন, কাউছারুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মুমিন, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, মাসরুর রহমান, শহীদুল ইসলাম, এইচ.এম. ফোরকান উদ্দিন, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, এইচ.এম. ওমর ফারুক, রবিউল আজাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক সু-সম্পর্ক জরুরি
পরবর্তী নিবন্ধআইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের সেমিনারে ড.হাসমত আলী